শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

টাকা ও স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ উধাও

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৮ মে, ২০২৩, ৭:০২ পিএম
টাকা ও স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ উধাও
চাঁদপুরের ফরিদগঞ্জে স্বামীর বাড়ি থেকে নগদ পঁচিশ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে উধাও হয়েছেন এক গৃহবধূ।
৭ মে রোববার সকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতা গ্রামের শ্বশুরবাড়ি থেকে জোসনা আক্তার মিতু (২১) নামের ওই গৃহবধূ  উধাও হয়ে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় রোববার দুপুরে তার শশুর মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, তিন বছর আগে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতা এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল কাদেরের সঙ্গে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে জোসনা আক্তার মিতুর ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে হয়।
বিয়ের পর থেকেই স্ত্রীর মোবাইলে পর পুরুষের সাথে কথা বলা, উসৃঙ্খল চলাফেরা, ডাক দোহাই দিলে আমাদের কথা না শুনে বরং আমাদের সাথে খারাপ আচরণ করে এবং প্রতিনিয়ত আমাদের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তার অভিভাবকদের জানালে তারা কোন কর্নপাত করে নাই এবং আমাদের পাত্তা দেয় নাই। গত ৭ মে রোববার সকালে তার পিতা-মাতার প্ররোচনায় ২ ভরি স্বর্ন, নগদ ২৫ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন নিয়ে উধাও হয়ে যায় এবং তার সঙ্গে থাকা মোবাইল ফোন নম্বরও রিসিভ করেন নাই।
ফরিদগঞ্জ থানার এস আই মো. জামাল হোসেন জানান, অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

চাঁদপুর সরকারি হাসপাতালে লায়ন্স ক্লাবের পানির ফিল্টার স্থাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:১৮ পিএম
চাঁদপুর সরকারি হাসপাতালে লায়ন্স ক্লাবের পানির ফিল্টার স্থাপন
রোগী ও স্বজনদের নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে লায়ন্স ক্লাব অব চাঁদপুর-এর উদ্যোগে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে উন্নত পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) হাসপাতালের ভিতরে প্রবেশ পথে ফিল্টারটি স্থাপন করা হয়। শনিবার (৩ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. হারুনুর রশীদ, হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ এবং চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের সুপারভাইজার আবু ইউছুফ। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লিও ক্লাব অব চাঁদপুর-এর ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও জান্নাতুন নাঈমা জুহানি এবং প্রেসিডেন্ট লিও সাইফুল ইসলাম লিখন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এ কে মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ও তাদের স্বজনের সমাগম হয়। তাদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লায়ন্স ক্লাব অব চাঁদপুরের এই উদ্যোগ রোগী ও স্বজনদের জন্য উপকারী হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
লিও ক্লাব অব চাঁদপু-এর প্রেসিডেন্ট লিও সাইফুল ইসলাম লিখন জানান, অক্টোবর মাস হচ্ছে লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। এই মাসকে আমরা সার্ভিস মাস হিসেবে অনেক সেবামূলক কাজ করে থাকি। তারই অংশ হিসেবে আজকে লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং ও লিও ক্লাবের প্রচেষ্টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের রোগী, স্বজন ও সেবাপ্রত্যাশী মানুষের কথা বিবেচনা করেই পানির ফিল্টারটি স্থাপন করা হয়েছে। এর মধ্যদিয়ে আমাদের সার্ভিস মাসের যাত্রা শুরু হলো। আগামীতেও আমরা যেন এভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে পারি, এজন্য সকলের দোয়া কামনা করছি।
লিও ক্লাব অব চাঁদপু-এর ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও জান্নাতুন নাঈমা জুহানি বলেন, সমগ্র বিশ্বব্যাপী লায়ন্স ও লিওয়া এই অক্টোবর মাসে অনেক সেবামূলক কাজ করে থাকে। আমরাও সেভাবে সামাজিক, মানবিক ও সেবামূলক কাজ করে যাচ্ছি। আজকে হাসপাতালে পানির ফিল্টার স্থাপনের মধ্যদিয়ে আমাদের সার্ভিস মাসের শুভ উদ্বোধন হলো। আমরা সকলের কাছে দোয়া কামনা করছি।
আয়োজনের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন লিও ক্লাব অব চাঁদপু-এর উপদেষ্টা ওয়ায়েছ মোহাম্মদ জয়। এ সময় লিও ক্লাব অব চাঁদপুরের এক্সিকিউটিভ কমিটির সদস্য, ক্লাব সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।