শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বসত বাড়ির টিউবওয়েল চুরির হিড়িক

শাহরাস্তি প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৮ মে, ২০২৩, ৭:০৬ পিএম
শাহরাস্তিতে বসত বাড়ির টিউবওয়েল চুরির হিড়িক
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় হঠাৎ করে বেড়ে চলেছে টিউবওয়েল ও পাম্প চুরির ঘটনা। এমতাবস্থায় উপজেলার সাধারণ মানুষ দ্রব্য মূল্য বৃদ্ধির পরে বেচেঁ থাকার যুদ্ধের সাথে নতুন করে যুক্ত হয়েছে বিশুদ্ধ পানির সংকট। এই ঘটনার প্রতিকারের জন্য এলাকার লোক স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেও পাচ্ছেন না কোনো প্রতিকার।
শাহরাস্তি উপজেলার পৌরসভাসহ আশেপাশের গ্রাম থেকে রাতের আঁধারে বাড়িঘর, মসজিদ-মাদ্রাসা, হাট-বাজার সহ রাস্তার পাশ থেকে টিউবওয়েল (নলকূপ)  চুরির হিড়িক পড়েছে। উপজেলার বিভিন্ন গ্রামে অহরহ এ চুরি হচ্ছে। গেল একমাসে পৌরসভাতেই অন্তত ২৫টি টিউবওয়েল  চুরির খবর পাওয়া গেছে। দিনের পর দিন চোরের এমন উপদ্রবে আতঙ্কে রয়েছেন উপজেলাবাসী।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডে গত কয়েকদিনে ১৭ টি টিউবওয়েল এবং পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে প্রায় অর্ধশত টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে চোর চক্র এসব টিউবওয়েল খুলে নিয়ে গেছে। এলাকাবাসী এই চুরির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তপূর্বক, চোর শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন, না হলে জনগণের নিরাপত্তা ভেঙে পড়বে।
সরেজমিনের জানা যায়,অলক চৌধুরী, শাহপুর,চৌধুরী বাড়ি,খোরশেদ আলম,শাহপুর,জেলে বাড়ি, জয়নাল আবেদিন,শ্রীপুর, গনি হাজি বাড়ি,মো আনোয়ার হেসেন, শ্রীপুর, মিজি বাড়ি,বাবুল ভান্ডারি,শ্রীপুর,ভান্ডারি বাড়ি গংদের টিউবওয়েল চুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও তারা কেউ চোর সনাক্ত করতে পারে নি।
এলাকার লোকমুখে শোনা যায়, গ্রামের বিভিন্ন জায়গায় মাদকসেবীদের আনাগোনা লক্ষ্যনীয়। এলাকাবাসীর ধারনা মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকসেবীরাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে রাতের বেলায় টিউবয়েলের মাথা চুরি করে বিক্রি করে আসছিল।

চাঁদপুর সরকারি হাসপাতালে লায়ন্স ক্লাবের পানির ফিল্টার স্থাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:১৮ পিএম
চাঁদপুর সরকারি হাসপাতালে লায়ন্স ক্লাবের পানির ফিল্টার স্থাপন
রোগী ও স্বজনদের নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে লায়ন্স ক্লাব অব চাঁদপুর-এর উদ্যোগে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে উন্নত পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) হাসপাতালের ভিতরে প্রবেশ পথে ফিল্টারটি স্থাপন করা হয়। শনিবার (৩ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. হারুনুর রশীদ, হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ এবং চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের সুপারভাইজার আবু ইউছুফ। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লিও ক্লাব অব চাঁদপুর-এর ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও জান্নাতুন নাঈমা জুহানি এবং প্রেসিডেন্ট লিও সাইফুল ইসলাম লিখন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এ কে মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ও তাদের স্বজনের সমাগম হয়। তাদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লায়ন্স ক্লাব অব চাঁদপুরের এই উদ্যোগ রোগী ও স্বজনদের জন্য উপকারী হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
লিও ক্লাব অব চাঁদপু-এর প্রেসিডেন্ট লিও সাইফুল ইসলাম লিখন জানান, অক্টোবর মাস হচ্ছে লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। এই মাসকে আমরা সার্ভিস মাস হিসেবে অনেক সেবামূলক কাজ করে থাকি। তারই অংশ হিসেবে আজকে লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং ও লিও ক্লাবের প্রচেষ্টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের রোগী, স্বজন ও সেবাপ্রত্যাশী মানুষের কথা বিবেচনা করেই পানির ফিল্টারটি স্থাপন করা হয়েছে। এর মধ্যদিয়ে আমাদের সার্ভিস মাসের যাত্রা শুরু হলো। আগামীতেও আমরা যেন এভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে পারি, এজন্য সকলের দোয়া কামনা করছি।
লিও ক্লাব অব চাঁদপু-এর ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও জান্নাতুন নাঈমা জুহানি বলেন, সমগ্র বিশ্বব্যাপী লায়ন্স ও লিওয়া এই অক্টোবর মাসে অনেক সেবামূলক কাজ করে থাকে। আমরাও সেভাবে সামাজিক, মানবিক ও সেবামূলক কাজ করে যাচ্ছি। আজকে হাসপাতালে পানির ফিল্টার স্থাপনের মধ্যদিয়ে আমাদের সার্ভিস মাসের শুভ উদ্বোধন হলো। আমরা সকলের কাছে দোয়া কামনা করছি।
আয়োজনের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন লিও ক্লাব অব চাঁদপু-এর উপদেষ্টা ওয়ায়েছ মোহাম্মদ জয়। এ সময় লিও ক্লাব অব চাঁদপুরের এক্সিকিউটিভ কমিটির সদস্য, ক্লাব সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।