শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৪টি সড়কের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন

সড়কের টেকসই উন্নয়নের স্বকীয়তা রক্ষায় জনগণের দায়িত্ব নিতে হবে : মেজর রফিকুল ইসলাম

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ৪:২৫ এম
সড়কের টেকসই উন্নয়নের স্বকীয়তা রক্ষায় জনগণের দায়িত্ব নিতে হবে : মেজর রফিকুল ইসলাম
শাহরাস্তিতে ৪টি সড়কের  উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন  শেষে ৪টি  জনসভা  অনুষ্ঠিত হয়েছে। শাহরাস্তি উপজেলা প্রশাসন, ইউপি আওয়ামীলীগ, এলজিইডি, শিক্ষা প্রকৌশল, সংশ্লিষ্টদের তত্ত্বাবধানে যুক্ত  প্রতিষ্ঠানের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
বুধবার উপজেলা রায়শ্রী (দঃ) ইউপির হেড কোয়াটার-শিবপুর আরএন্ডএইচ সড়ক, চিতোষী পশ্চিম ইউপির আয়নতলী বাজার – দৈয়ারা বাজার সড়ক,টামটা দক্ষিন পৌরসভার  ঠাকুর বাজার জিসি ও ওয়ারুক বাজার জিসি সড়ক, টামটা  উওর ইউপির পরানপুর হোসেনপুর বাজার রোড ভায়া হোসেনপুর জিপিএস সড়ক ইউনিক দ্বারা মেরামত কাজের টেলিকনফারেন্সের ৪টি সড়কের  শুভ উদ্বোধন করা হয়।
ওইসময় রায়শ্রী দক্ষিণ ইউপি আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের বক্তব্য প্রদান  করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারে ভূষিত, মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
এছাড়া তিনি ওই ৪টি সড়ক উদ্বোধন অনুষ্ঠানে  পৃথক জনসভায় একইভাবে  ভার্চুয়াল প্রোগ্রামে  টেলিকনফারেন্সের প্রধান অতিথির বক্তব্য রাখেন, তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এবং সুদৃষ্টির ফলে শাহরাস্তি হাজীগঞ্জের গ্রামীণ জনপদে এত উন্নয়নের এ রোড ম্যাপ বাস্তবায়ন সম্ভব হয়েছে। যে উন্নয়নগুলি আজ আপনাদের সম্মুখে দৃশ্যমান।
সরকারি অর্থায়নে এ সকল নির্মিতব্য সড়ক গুলোতে ক্যাপাসিটির বাইরে  ওভারলোড গাড়ির আগ্রাসনে বহু ক্ষেত্রেই নষ্ট হচ্ছে। ওইসব দেখার দায়িত্ব সরকারি সংস্থার পাশাপাশি  জনগণ তথা আপনাদের নিতে হবে । তাহলে টেকসই উন্নয়নের স্বকীয়তা রক্ষা পাবে।
তিনি উন্নয়ন প্রসঙ্গ টেনে আরো বলেন, বিগত দিনে এই সংসদীয় আসনে প্রায়  ২.৫ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। যা অচিরেই জনগণের সম্মুখে বই ও লিফলেট আকারে প্রচার করা হবে। ওই সময় তিনি অন্যান্য  উন্নয়ন ফিরিস্তি তুলে ধরেন । পরিশেষে আয়োজক ও স্থানীয় জনপ্রতিনিধি আওয়ামী লীগ নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
রায়শ্রী দক্ষিণ ইউপি আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা আবুল হোসেন শান্তর সঞ্চালনায় ইউপি আলীগের  সভাপতি ডা:  নিমাই চন্দ্র পালের  সভাপ্রদানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান ডা: আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি,খিলা বাজার কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আবু নাসের মোগল, ইউপি আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শামসুল আলম সামসু, ইউপি আলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. মোঃ উল্লাহ, আলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন বাবুল, মোঃ হুমায়ান কবির পাটোয়ারী, ইউপি আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ কুতুব উদ্দিন সোহাগ পাট:,মোঃ মোশারফ হোসেন মুসু, মোঃ গোলাম মোস্তফা, ওয়ার্ড আলীগ নেতা গোলাম মোস্তফা মীর, শ্রমিক লীগ নেতা মোঃ বোরহান উদ্দিন, আলীগ নেতা মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, ডাক্তার নিরঞ্জন চন্দ্র শীল, আলীগ নেতা মোঃ মনিরুজ্জামান পাটোয়ারী সহ ইউপি আলীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিকলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সমর্থক সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দেশে না থেকেও মানুষের পাশে—কচুয়ার প্রবাসী সোহেল সওদাগরের মানবিকতায় মুগ্ধ এলাকাবাসী

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:০৯ পিএম
দেশে না থেকেও মানুষের পাশে—কচুয়ার প্রবাসী সোহেল সওদাগরের মানবিকতায় মুগ্ধ এলাকাবাসী

সামাজিক ও মানবিক কাজ করে প্রতিটি মানুষের মনে স্থান নিয়েছে প্রবাসী সোহেল সওদাগর।

সোহেল সদাগর কচুয়া উপজেলার কড়‌ইয়া ইউনিয়নের লুন্তি গ্ৰামের কৃতি সন্তান। তার বাবা সাবেক ইউপি সদস্য মরহুম সিরাজুল ইসলাম । ভাই বোনদের মধ্যে সবার ছোট সোহেল সওদাগর।

এলাকাসহ কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে অসহায় গরিব দুঃখী মানুষের মুখে সোহেল সদাগর মানবতার ফেরিওয়ালা নামে  শোনা যাচ্ছে।কর্মজীবনে তিনি সৌদি আরবে ফারি জমায়, বর্তমানে তার সৌদি আরবে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। তার জীবনের  উপার্জনের টাকার মধ্যে প্রায় ৫০% টাকা গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিতে দেখা যায়।

প্রতিবছরের প্রায় দুই থেকে তিনবার এলাকায় এসে  বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দিয়ে থাকেন। বিশেষ করে কোন ব্যক্তির জটিল রোগে আক্রান্ত হলে চিকিৎসা খরচ, প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কর্মসংস্থার ব্যবস্থা করেন।

Model Hospital

এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে আর্থিক অনুদান দিয়ে থাকেন। তার এই কর্মকান্ডে কচুয়া উপজেলা বাসির কাছে একজন মানবতার ফেরিওয়ালা হিসাবে মানুষের মনের জায়গায় করে নিয়েছেন।

কচুয়ার একাধিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা জানান,সমাজসেবামূলক কাজে জড়িয়ে জনগণের আস্থাভাজন হয়ে উঠেছেন প্রবাসী সোহেল সওদাগর।
সামাজিক দিক থেকে সকলের প্রিয় মানুষ তিনি। মানুষের হিয়ার মাঝে অধিকার পৌছে দেয়াই তার বাসনা, মুখে থাকে তার মন ভাল করে দেয়া হাসি। সদা প্রাণোবন্ত হাস্যোজ্জ্বল মানুষ সোহেল সওদাগর। হাসি ছাড়া কথা বলেন না কারো সাথে। ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত পরোপকারে নিজেকে নিয়োজিত রাখেন এই মানবিক মানুষ। স্বপ্ন তার অসহায় মানুষদের নিয়ে কাজ করার। তিনি সবসময় অসহায় অবহেলিত মানুষের সেবায় নিয়োজিত থাকেন। শুধু তাই নয় যে কোনো সামাজিক সমস্যায় তাকে পাশে পাওয়া যায়।
কচুয়ার সাধারণ জনগণ জানান, মানবিক ও সামাজিক ব্যক্তিত্ব সোহেল সওদাগর নিঃস্বার্থ ভাবে গরিব মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
নিজ অর্থায়নে মসজিদ, মাদ্রাসা,ধর্মিয় শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।
সোহেল সওদাগর বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান। ইসলামের সাথে চলতে হলে ইসলামে দেখানো প্রতিটি বিষয় মেনে চলতে হয়। মানবসেবার জন্য মসজিদ-মাদ্রাসা, মানবিক জনকল্যাণ মুলক কাজ করাও বিশেষ সাওয়াবের কাজ। একটি সুন্দর কাজ সম্পাদন করতে দরকার ভালো মানসিকতার। মানুষের সেবা করেই আমি আত্মতৃপ্তি পাই। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলে আমার আত্মতৃপ্তি। মানুষের উপকার করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। তাই নিজেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রেখেছি। এটাই আমার কর্মময় জীবন। এভাবেই সারাজীবন জনগণের সেবা করে পাশে থাকতে চাই।