বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

নানা আয়োজনে চাঁদপুরে স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাতের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৯:০০ পিএম
নানা আয়োজনে চাঁদপুরে স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাতের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থা ৭ম বছর পূর্তি ও ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইতিমধ্যে আপনারা এই সংগঠন সম্পর্কে অবগত হয়েছেন। এটি একটি সেবামূলক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। মানব সেবামূলক কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। প্রায় ৭ হাজার ব্যাগের উপরে রক্তদান করেছে। করোনাকালীন সময়ে মানবিক কাজ করায় স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হয়েছে এ সংগঠনটি। শীতকালে শীতবস্ত্র বিতরণ, অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে।
তিনি আরো বলেন, মানুষের জন্য এ সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক আন্তরিকতা রয়েছে। আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করে এসেছি এ সংগঠনকে এবং ভবিষ্যতেও সংগঠনের পাশে থাকবে। এটি একটি মাদক ও ইভটিজিং মুক্ত সংগঠন। প্রবাস থেকে অনেক প্রবাসী এ সংগঠনকে সহযোগিতা করে আসছে। এ সংগঠনের সকল সদস্য যথেষ্ট আন্তরিক। শিক্ষার্থীদের সহ-শিক্ষা-কার্যক্রমে কাজ করছে এ সংগঠন। গরীব শিক্ষার্থীদের এ সংগঠন সহযোগিতা কর আসছে। বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে। সমাজসেবার এই বানী নিয়ে সংগঠনের বিস্তার সারাদেশে ছড়িয়ে যাবে।
শাহতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ারের স্বাগত বক্তব্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, কামরাঙা উচ্চ বিদ্যালয় ও কলেজের ধর্মীয় শিক্ষক আব্দুর রহিম খান, ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজাক, চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি জুয়েল হাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম নোবেল।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান বলেন, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক সোহেল রুশদী এ সংগঠনের কল্যাণে সবসময় আমাদের পাশে থেকে সহযোগিতা করেছেন। আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির কাছে কৃতজ্ঞ। এ সংগঠনটি একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। যা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনটি সাত বছর পেরিয়ে আট বছরে পদার্পণ করেছে। সাফল্যের সহিত এগিয়ে যাচ্ছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। আজকে যে সকল শিক্ষার্থীরা প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পুরস্কারপ্রাপ্ত হয়েছে, সকলকে অভিনন্দন। আমরা সংগঠনের প্রধান উপদেষ্টার পরামর্শে মানব সেবায় হাত বাড়িয়ে দিব, সমাজ থেকে মাদক বাল্যবিবাহও দূরীকরণে কাজ করবো।
চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, মো: জিয়াউর রহমান, মো: হানিফ মিয়া, জ্যেষ্ঠ প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: মানিক মিয়া, মো: শাহাদাত হোসেন, মো: মাহবুবুর রহমান, মোসা: মনোয়ারা খাতুন, ফরিদা ইয়াছমিন, শরীরচর্চা শিক্ষিকা হালিমা আক্তার, সহকারি শিক্ষিকা নাছরীন আক্তার, কলেজ অফিস ইনচার্জ মো: রানা সরকার, প্রভাত শাহরাস্তি শাখার সভাপতি আইনুর নাহার, চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক আফজাল পাটওয়ারী, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আল মাহমুদ, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সাজদিদুর রহমান, সদস্য আঃ আজিজ আরজু, রেজাউল খান রানা, আফরোজা আফনান মারিয়া, অন্তর চক্রবর্তী, মোঃ মাসুম, জনি হোসেন, সিয়াম পাটওয়ারী,  জহিরুল ইসলাম, শাহ-আলম, বোরহান উদ্দিন, প্রত্যয় দত্ত, পরান হোসেন, সিয়াম পাটওয়ারী, জাহিদুল ইসলাম পলক, হীরা আক্তার, জনি হোসেন, জাহিদুল ইসলাম আকাশ, মোঃ আল আমিন, মেহেদী হাসান, প্রাক্তন সদস্য সজিব হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে সংগঠনের প্রধান উপদেষ্টা অনুষ্ঠানের প্রধান অতিথি জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী কে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। পরে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংস্থার নেতৃবৃন্দকে ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও সার্টিফিকেট এবং অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
শাহতলী জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো: জিয়াউর রহমান এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বহু লোককে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশি এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।

Model Hospital

মামলায় আসামিরা হলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষকলিগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ (৪৮), ছাত্রলীগের কর্মী জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাস্সুম (৪৫), উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন (২১), সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪৫), উপজেলা যুবলীগের সদস্য পুতুল সরকার (৪২), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার (৪৫), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী (৩৫), ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সে্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন (৪০), উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন রিপন (৪২), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার ছৈয়াল (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ ২ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মেম্বার(৩৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন খাঁন (২৮),গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ‌ নেতা মোঃ শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মোঃ মাসুদ রাঢ়ী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), যুবলীগ নেতা জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের‌ সাবেক সভাপতি খাজে আহমেদ মজমুদার (৪৮), ছাত্রলীগ নেতা মাহবুব শেখ (৩২) এর বিরুদ্ধে এজহার নামিয় আসামি করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।