বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষের ঘটনার নেপথ্য কারিগর প্রধান শিক্ষক নূরে আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৮:২২ পিএম
ফরিদগঞ্জে আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষের ঘটনার নেপথ্য কারিগর প্রধান শিক্ষক নূরে আলম

চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম।

বৈষম্য বিরোধী আন্দোলনের পর চাঁদপুরের ফরিদগঞ্জে তেমন রাজনৈতিক অস্থিরতা ছিল না। গত ২৮ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করকে কেন্দ্র করে উপজেলার নয়ারহাট বাজারে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এসময় আহত হয় ৪ জন। এতেই পুরো উপজেলাযুড়ে সৃষ্টি হয় অস্থিরতা। এই অস্থিরতার জন্য বিভিন্ন মহলের রাজনৈতিক নেতারা দায়ী করেন চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলমকে।
জানা যায়, গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের নেতৃত্বে নয়াহাট বাজারের চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে  কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর জন্মদিনের অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মাঝে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া, উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। এক পর্যায়ে রাত সাড়ে ৮ টায় আওয়ামীলীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আওয়ামীলীগের ১ জন এবং বিএনপির ৩ জন আহত হয়। সংঘর্ষের গঠনায় গুরুতর আহত অবস্থায় দুইজন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। শনিবার ২৮ সেপ্টেম্বরের ঘটনাকে কেন্দ্র করে পরের দিন ২৯ সেপ্টেম্বর নয়ারহাট বাজারে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর দুর্বৃত্তরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার ও যুবলীগ নেতা পুতুল সরকারের ঘর বাড়ি ভাংচুর করেসহ
গাব্দেরগাও, রূপসা, বদরপুর, রুস্তমপুর, গৃদকালিন্দিয়া বাজারে সংঘর্ষের গঠনায় প্রায় ২০/২৫ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
৫ আগষ্টের পর ফরিদগঞ্জের রাজনৈতিক অবস্থা স্বাভাবিক থাকলেও নয়াহাট বাজারের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ভাবে অশান্ত হওয়ায় ফরিদগঞ্জের নেপত্ত্বের গঠনা উদঘাটনের জন্য অনুসন্ধানে নামে সাংবাদিকরা৷
ঘটনার অনুসন্ধানে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পুতুল সরকারের নেতৃত্বে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠান প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে পালন করা হয়েছে, এমনি জানিয়েছেন বিদ্যালয়টির অফিস সহকারী ও নৈশপ্রহরী ফারুখ সরকার।
একটি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে রাজনৈতিক দলের কোন অনুষ্ঠান আয়োজনের নিয়ম আছে কিনা ? প্রধান শিক্ষক কিভাবে একটি সরকারি স্কুল কক্ষে একটি রাজনৈতিক দলের অনুষ্ঠানের জন্য ব্যাবহারের অনুমতি দিলেন। জানতে চাইলে, চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম বিদ্যালয়ের কক্ষ ব্যাবহারের অনুমতির বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন তালা ভেঙ্গে ভিতরে ডুকে অনুষ্ঠানটি করেছে। “সরজমিনে বিদ্যালয়টিতে গিয়ে শেখ হাসিনার জন্মদিন পালন করা সেই কক্ষের দরজা ও তালা লাগানোর হুক সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া গেছে”। যেহেতু তার দায়িত্বরত বিদ্যালয়ের একটি কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করার মতো ঘটনা ঘটেছে। বিষয়টি তিনি জানার পরও উপজেলা শিক্ষা অফিসের কোন কর্মকর্তাকে জানানো কিংবা আইনি কোন ব্যাবস্থা গ্রহণ করেছেন কি না? এমন প্রশ্ন করতেই তিনি বলেন, প্রয়োজন হলে আমি ব্যাবস্থা গ্রহণ করবো। আপনার বক্তব্য অনুযায়ী যেখানে আপনার বিদ্যালয়ের কক্ষের তালা ভেঙ্গে একটি রাজনৈতিক দলের দলীয় অনুষ্ঠানের আয়োজনের পরও আপনার দায়িত্বের জায়গা থেকে কি কোন ব্যাবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে আপনি মনে করেননি?  এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি তিনি। বরং তিনি বলেন, বিষয়টি আমি সেভাবে চিন্তা করিনি। একজন প্রধান শিক্ষকের স্কুল কক্ষ ব্যাবহার করে রাজনৈতিক দলের একটি অনুষ্ঠানেকে কেন্দ্র করে সমগ্র উপজেলার রাজনৈতিক অবস্থা অশান্ত হওয়ার পর ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কোন ব্যাবস্থাগ্রহণ করা তো দূরের কথা, এমনকি তার উর্ধ্বতন কতৃপক্ষের কাউকে জানানোও প্রয়োজন মনে করেননিন ওই প্রধান শিক্ষক৷
স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, পূর্বেও এই প্রাথমিক বিদ্যালয়টির কক্ষ ও মাঠ ব্যাবহার করে বিভিন্ন রাজনৈতিক দল দলীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে৷
বিদ্যালয় কক্ষ ব্যাবহার করে রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজনের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহাবুবুর রহমান জানান, বিষয়টি এই প্রথম আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। বিষটি খুবই দুঃখজনক, গঠনার পর এতোদিন অতিবাহিত হওয়ার পরর বিদ্যালয় কতৃপক্ষের কেউই এবিষয়ে আমাদেরকে কিছুই জানায়নি। অফিসিয়াল নিয়মানুযারী আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবো।
এবিষয় জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহার ইয়াসমিন বলেন, বিষয়টি আমি আপনাদের মাধ্যমে জেনেছি। প্রধান শিক্ষক কার অনুমতি নিয়ে, রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য বিদ্যালয় কক্ষ ব্যাবহার করতে দিয়েছেন ?। আমি উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দিবো। অপরাধ প্রমানিত হলে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বহু লোককে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশি এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।

Model Hospital

মামলায় আসামিরা হলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষকলিগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ (৪৮), ছাত্রলীগের কর্মী জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাস্সুম (৪৫), উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন (২১), সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪৫), উপজেলা যুবলীগের সদস্য পুতুল সরকার (৪২), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার (৪৫), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী (৩৫), ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সে্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন (৪০), উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন রিপন (৪২), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার ছৈয়াল (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ ২ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মেম্বার(৩৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন খাঁন (২৮),গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ‌ নেতা মোঃ শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মোঃ মাসুদ রাঢ়ী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), যুবলীগ নেতা জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের‌ সাবেক সভাপতি খাজে আহমেদ মজমুদার (৪৮), ছাত্রলীগ নেতা মাহবুব শেখ (৩২) এর বিরুদ্ধে এজহার নামিয় আসামি করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।