বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

অনিয়মের সংবাদ প্রকাশের পর বিতর্কিত চাঁদপুরের সিভিল সার্জনকে ওএসডি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৭:২৭ পিএম
অনিয়মের সংবাদ প্রকাশের পর বিতর্কিত চাঁদপুরের সিভিল সার্জনকে ওএসডি

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেনকে ওএসডি করে স্বাস্থ্য অধিদফতরে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) প্রিয় চাঁদপুর অনলাইন গণমাধ্যমে ‘বহাল তবিয়তে আ’লীগ মনোনীত চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ শাহাদাৎ হোসেন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

ওইদিন রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেনকে ওএসডি করা হয়। যার স্মারক নং ৪৫.০০.০০০০.১৪৮.১৯.০০৩.২৩-৬৩৪, তারিখ: ০৮-১০-২০২৪।

আগের সংবাদটি পড়ুন… বহাল তবিয়তে আওয়ামীলীগ মনোনীত চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ শাহাদাৎ হোসেন

Model Hospital

প্রসঙ্গত, ডাঃ মোঃ শাহাদাত হোসেন কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে ডেপুটি সিভিল সার্জন হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও তার ভাই ডাঃ জে আর ওয়াদুদ টিপুর ঘনিষ্ঠজন হিসেবে সেখান থেকে তিনি পদোন্নতি পেয়ে ২০২১ সালের ২১ নভেম্বর সিভিল সার্জন হিসেবে চাঁদপুরে যোগদান করেন। নিয়োগের পর থেকে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেকে সাবেক ছাত্রলীগের ক্যাডার পরিচয় তুলে ধরতেন।

তিনি আওয়ামীলীগ মন্ত্রীর মাধ্যমে সিভিল সার্জন হিসেবে পদোন্নতি হওয়ায় কাজের ক্ষেত্রে কাউকেই তোয়াক্কা করতেন না।

এমনকি চাঁদপুরে যেকোনো স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানসহ সামাজিক বিভিন্ন অনুষ্ঠানেও তিনি অধিকাংশ সংবাদকর্মীদের কাছেও নিজেকে সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন। যার প্রমাণ বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও ফুটেজে রয়েছে। সেগুলো একটু যাচাই করলেই সব বেরিয়ে আসবে তার আরো অনিয়মের গল্প।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধেও তিনি বলেছেন অনেক কথা। তার নামীয় নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন। অবস্য ৫ আগস্টে আন্দোলনে বিজয়ের পর সে সব পোস্ট অনলিমি করে রেখেছেন।

এদিকে ৫ আগস্টের পরে পদত্যাগের দাবি তুলে সারা দেশের সাথে চাঁদপুরেও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানদের সংস্কার চালিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্ররা। কিন্তু চাঁদপুরের এই বিতর্কিত ও সমালোচিত সিভিল সার্জন ডাঃ শাহাদাৎ হোসেন আওয়ামীলীগের মনোনীত ও বারংবার নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়েও নিয়োজিত ছিলেন।

অবশেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেনকে ওএসডি করা হয়।

শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বহু লোককে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশি এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।

Model Hospital

মামলায় আসামিরা হলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষকলিগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ (৪৮), ছাত্রলীগের কর্মী জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাস্সুম (৪৫), উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন (২১), সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪৫), উপজেলা যুবলীগের সদস্য পুতুল সরকার (৪২), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার (৪৫), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী (৩৫), ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সে্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন (৪০), উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন রিপন (৪২), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার ছৈয়াল (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ ২ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মেম্বার(৩৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন খাঁন (২৮),গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ‌ নেতা মোঃ শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মোঃ মাসুদ রাঢ়ী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), যুবলীগ নেতা জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের‌ সাবেক সভাপতি খাজে আহমেদ মজমুদার (৪৮), ছাত্রলীগ নেতা মাহবুব শেখ (৩২) এর বিরুদ্ধে এজহার নামিয় আসামি করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।