মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের

অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে শিক্ষকদের সংবাদ সম্মেলন

মো. মোশারফ হোসেন প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৯:৪৮ পিএম
অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে শিক্ষকদের সংবাদ সম্মেলন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি বিগত বছরগুলোতে ভালো ফলাফল করে সুনাম অর্জন করলেও এবছরে এইচএসসির ফলাফল বিপর্যয়ের ফলে টনক নড়েছে শিক্ষক ও অবিভাবক মহলে।

এর জন্য কলেজের বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসেনকে দায়ী করে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন কলেজের একাংশ শিক্ষক-শিক্ষিকা।

সোমবার (৪ নভেম্বর) কলেজ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যক্ষ মোশাররফ হোসেন ও হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মো: রাশেদ এর বিরুদ্ধে অর্থ কেলেংকারি ও নারী শিক্ষার্থীদের সাথে অশ্লীলতা এবং অনৈতিক আচরন করার অভিযোগ তুলে ধরে লিখিত বক্তব্যে অধ্যাপিকা ফাতেমা আক্তার বলেন- কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবাদে মেলামেশার সুযোগ তৈরি করে দিয়েছেন বর্তমান অধ্যক্ষ।

সরকারীভাবে বাড়ি ও চিকিৎসা ভাড়াসহ নানা সুযোগ সুবিধা ভোগ করেও তিনি কলেজের স্কাউট অফিসে থেকে আসছেন। সেখানে নির্জন একটি রুমে অফিসের স্টাফ রূপাকে দিয়ে রাত ১০ টা ১১ টা পর্যন্ত খাওয়া দাওয়ার জন্য নিয়োজিত রাখেন। কেন তিনি কোন পুরুষ পিওন রাখেন না।

Model Hospital

অধ্যক্ষ মোশাররফ হোসেন আমি এবং মল্লিকা ম্যাডাম, হারুন স্যারসহ সিনিয়র অধ্যাপকদের সাথে বৈষম্য আচরণ শুরু করেন। আমাকে জোরপূর্বক অবসরে পাঠান। আমি ও মল্লিকা ম্যাডামের বেতন, ঈদ বোনাস না দিয়ে তালবাহানা শুরু করেন। সবাই জানে আমরা এ কয়েকজন কলেজটির সুশৃঙ্খল বিষয়ে সবচেয়ে বেশি ভূমিকা রাখি।

কলেজের নাইট গার্ড রফিক ও শাহাদাত হোসেনকে দিয়ে দিনের বেলায়ও কাজ করান। এমনকি মাঝেমধ্যে তাদের স্ত্রী সন্তানদেরকে দিয়েও কাজ করান। শিক্ষকদের বলেন, ক্লাস না নিলে কি আপনাদের বেতন বন্ধ হয়ে যাবে। এটা কি একজন অধ্যক্ষ করতে বা বলতে পারেন।

উনি কলেজে যোগদানের পর পুরোপুরি শিক্ষা শৃঙ্খলা ভেঙে পড়ে। আগে মডেল কলেজে প্রায় শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি থাকতো, বর্তমানে ৩০ ভাগ শিক্ষার্থীর উপস্থিতি নেই।

বিষয়গুলো প্রশাসনের দৃষ্টিতে দেখার আহবান জানাই।

সংবাদ সম্মেলনে কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বহু লোককে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশি এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।

Model Hospital

মামলায় আসামিরা হলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষকলিগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ (৪৮), ছাত্রলীগের কর্মী জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাস্সুম (৪৫), উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন (২১), সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪৫), উপজেলা যুবলীগের সদস্য পুতুল সরকার (৪২), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার (৪৫), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী (৩৫), ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সে্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন (৪০), উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন রিপন (৪২), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার ছৈয়াল (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ ২ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মেম্বার(৩৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন খাঁন (২৮),গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ‌ নেতা মোঃ শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মোঃ মাসুদ রাঢ়ী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), যুবলীগ নেতা জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের‌ সাবেক সভাপতি খাজে আহমেদ মজমুদার (৪৮), ছাত্রলীগ নেতা মাহবুব শেখ (৩২) এর বিরুদ্ধে এজহার নামিয় আসামি করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।