মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে খাল থেকে অ জ্ঞা ত ব্যক্তির লা শ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৫:১৮ পিএম
শাহরাস্তিতে খাল থেকে অ জ্ঞা ত ব্যক্তির লা শ উদ্ধার

শাহরাস্তিতে রাগৈ খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে শাহরাস্তি থানা পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) দুপুরে শোরসাক রাউত বাড়ির মৃত আ. রহমানের ছেলে আ. খালেক মাছ ধরতে আসলে খালের মাঝখানে মৃতদেহ দেখে পার্শ্ববর্তী লোকজনকে খবর দেন।

এ সময় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১২ দিন পূর্বে তার মৃত্যু হয়েছে।

এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। মৃতদেহটির পরিচয় পাওয়া যায়নি।

Model Hospital

শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।