বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত ফরিদগঞ্জের আকবারকে চিকিৎসার জন্য রাজারবাগ হাসপাতালে নিয়ে গেল পুলিশ

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫০ পিএম
ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত ফরিদগঞ্জের আকবারকে চিকিৎসার জন্য রাজারবাগ হাসপাতালে নিয়ে গেল পুলিশ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়েছেন আকবর হোসেন। তার শরীরে গুলির অসংখ্য স্পিপ্লিন্টার রয়েছে। টাকার অভাবে চিকিৎসা থেমে গেছে। এ খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশের একটি এম্বুলেন্স যোগে তাকে ঢাকা পাঠানো হয়। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া (দক্ষিণ) ইউনিয়নের দায়চারা গ্রামে। সূত্র জানিয়েছে, গ্রামের দিন মজুর প্রতিবন্ধী রওশন আলী ও ফেরদৌসী বেগম দম্পতির ছেলে আকবর হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন আকবর হোসেন। আন্দোলনে অসংখ্য ছাত্র জনতা নিহত হওয়ার খবর শুনে আন্দোলনে না যাওয়ার জন্য বাড়ি থকে মা-বাবা নিষেধ করেছেন। বারণ না শুনে, তিনি সাধারণ ছাত্রদের সাথে আন্দোলনে নিয়মিত অংশ নেন। পুলিশের গুলিতে ২০ ও ২২ জুলাই আহত হয়েছেন। তারপরও আন্দোলনে যাওয়া বন্ধ করেননি।

৪ঠা আগস্ট পুলিশের ছররা গুলিতে মারাত্মক ভাবে আহত হন। এতে তার সমস্ত শরীরে অন্তত দুই শতাধিক ছররা গুলি বিদ্ধ হয়। এতে, তার শারীরিক অবস্থার অবনতি ঘটে ও তিনি। সহপাঠীরা উদ্ধার করে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর সিলেটের ওসমানি মেডিক্যাল কলেজ, সিএমএম, ইবনেসিনা সহ প্রাইভেট আরও দুটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। অর্থাভাবে তার চিকিৎসা থেমে যায়। শরিরে স্পিপ্লিন্টার নিয়ে বাড়ি ফিরে যান। গত দু’দিন আগে চাঁদপুরের পুলিশ সুপার আবদুর রকিব (পি.পি.এম) এ সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. হানিফ সরকারকে জানান। তার নির্দেশে এস.আই. ইসমাইল হোসেন বিস্তারিত খোঁজ খবর নিয়ে আকব হোসেনের সমস্ত শরিরে রাবার বুলেটের অন্তত দুই শত গুলির আঘাত দেখতে পান, তিনি এর আগে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার কাগজপত্র দেখেন ও সেগুলো সংগ্রহ করে পুলিশ সুপারকে পাঠানো হয়।

এরপর, আকবর হোসেন ও তার বাবা-মাকে গতকাল শনিবার দুপুরে বাড়ি থেকে নিয়ে আসায় হয় ফরিদগঞ্জ থানায়। তাদের আলোচনা করে ও চিকিৎসার জন্য পুলিশ বিভাগের পক্ষ থেকে যাবতীয় ব্যয়ভার বহনের আশ্বাস দিয়ে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়। তাদের সঙ্গে ফরিদগঞ্জ থানার এ.এস.আই. হাসান ও কনস্টেবল হারাধনকে পাঠানো হয়েছে।

Model Hospital

আহত আকবর হোসেন বলেন, জীবনে কিছু পাই বা না পাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আছি এবং থাকবো। যেহুতু আমিও একজন ছাত্র। আমি লেখাপড়া শেষ করে কর্ম জীবনে প্রবেশ করে বাবা-মা’র দুঃখ গোছাতে চাই। এখন, আমাদের সরকার ক্ষমতায়। আশা করছি, সরকার আমাদের মত সকল বাবা-মা’র সন্তানের কর্মক্ষেত্র তৈরি করবেন।
চিকিৎসার দায়িত্ব পুলিশ নিয়েছে দেখে খুশিতে আত্মহারা বাবা খুশিতে বাকরুদ্ধ হয়ে পড়েন। প্রতিক্রিয়া জানতে চাইলে কি বলবেন বুঝতে পারছিলেন না। এক পর্যায়ে বলেন, আমাদের ছেলের চিকিৎসার আশা েেছেড় দিয়েছিলাম। এসপি, ওসি ও ইসমাইল স্যারের মুখে চিকিৎসার খবর জানতে পেরে আমরা অনেক আনন্দিত। আমরা তাদের জন্য দোয়া করছি।

এদিকে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হানিফ সরকার বলেন, আইজি, ডিআইজি, এসপি স্যার জানতে পেরে দ্রুত তার চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। আমরা নির্দেশ মোতাবেক দায়িত্ব পালন করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজারবাগ পুলিশ লাইন হাপাতালের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত উন্নত। আমরা আশা করছি আকবর হোসেন সম্পূর্ণ সুস্থ্য হয়ে বাড়ি ফিরবেন।

শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বহু লোককে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশি এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।

Model Hospital

মামলায় আসামিরা হলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষকলিগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ (৪৮), ছাত্রলীগের কর্মী জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাস্সুম (৪৫), উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন (২১), সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪৫), উপজেলা যুবলীগের সদস্য পুতুল সরকার (৪২), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার (৪৫), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী (৩৫), ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সে্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন (৪০), উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন রিপন (৪২), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার ছৈয়াল (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ ২ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মেম্বার(৩৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন খাঁন (২৮),গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ‌ নেতা মোঃ শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মোঃ মাসুদ রাঢ়ী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), যুবলীগ নেতা জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের‌ সাবেক সভাপতি খাজে আহমেদ মজমুদার (৪৮), ছাত্রলীগ নেতা মাহবুব শেখ (৩২) এর বিরুদ্ধে এজহার নামিয় আসামি করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।