মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

অপরিচিত মেয়ের সাথে

কথা বলতে বারন করায় ওসমান ও বিয়ে করতে বারনে ফাহিমের আ’ত্ম’হ’ত্যা

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৮:৩২ পিএম
কথা বলতে বারন করায় ওসমান ও বিয়ে করতে বারনে ফাহিমের আ’ত্ম’হ’ত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে একই ইউনিয়নের পৃথক পৃথক বাড়ির কিশোর ফাহিম(১৬) ও যুবক আবু ওসমান (১৮) এক ঘন্টার ব্যবধানে আত্মহত্যা করেছে।

আত্মহত্যার সংবাদ পেয়ে থানায় ওসি হানিফ সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শুক্রবার (৮ নভেম্বর)সন্ধ্যা রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা এলাকার রায়ের বাড়ির ফাহিম(১৬) কীটনাশক খেয়ে আত্মহত্যা করে এবং সর্দার বাড়ির আবু ওসমান (১৮) রাত আনুমানিক আট ঘটিকার সময় নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

ফাহিমের বোন লাবনী জানায়, আমার ছোট ভাই ঢাকায় একটি বেকারিতে চাকরি করতো। তার সাথে এলাকার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ঝড়িয়ে পড়ে। চার দিন পূর্বে সে বাড়িতে এসে বিয়ে করার জন্য পাগলামি করে। তার বয়স কম দেখে আমার তাকে বিয়ে করতে বারন করি। এজন্য সে ঘরে থাকা কীটনাশক খেয়ে ফেলে। তারপর তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Model Hospital

ফাহিম রায়ের বাড়ির মৃত রফিকুল ইসলাম ছোট ছেলে।

খবর পেয়ে থানা পুলিশ চাঁদপুর হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

একই দিনে একই এলাকার সর্দার বাড়ির আব্দুল মোতালেবের বড় ছেলে আবু ওসমান(১৮) নিজ ঘরের আড়ার সঙ্গে মায়ের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
জানা যায়, আবু ওসমান মোবাইল ফোন অপরিচিত একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। মোবাইল ফোন মেয়ের সাথে কথা বলতে তার বাবা- মা বারন করায় সে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে বাড়ির লোকজন।

ওসমান বাবা মোতালেব জানান, অনেক কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়েছি। এ বছর সে শোল্লা স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কি কারনে আত্মহত্যা করেছে জানতে চাইলে ওসমানের বাবা আব্দুল মোতালেব জানান, সকাল আমার স্ত্রীসহ শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে যায়। আমার স্ত্রী ও ছোট ছেলে ও মেয়েকে রেখে সে বিকেলে বাড়িতে চলে আসে। আমি রাতে দোকান বন্ধ করে আটক নাগাদ বাড়িতে এসে দেখি ওসমান তার মায়ের ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আছে।

ইউপি সদস্য সৈকত মোল্লা জানান, আমার এলাকার দুই বাড়িতে দুই যুবকেরআত্মহত্যার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। দুটি আত্মহত্যার ঘটনা দুঃখজনক।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার জানান, একই এলাকায় দুই যুবকের আত্মহত্যা সংবাদ রাত ১২টা নাগাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেই। দুই যুবকের আত্মহত্যা ঘটনাটি খুবই দুঃখজনক। তাদের মৃতদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে। তিন আরো বলেন, আত্মহত্যা একটি সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধে সচেতন মহল এগিয়ে আসতে হবে।

শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বহু লোককে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশি এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।

Model Hospital

মামলায় আসামিরা হলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষকলিগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ (৪৮), ছাত্রলীগের কর্মী জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাস্সুম (৪৫), উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন (২১), সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪৫), উপজেলা যুবলীগের সদস্য পুতুল সরকার (৪২), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার (৪৫), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী (৩৫), ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সে্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন (৪০), উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন রিপন (৪২), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার ছৈয়াল (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ ২ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মেম্বার(৩৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন খাঁন (২৮),গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ‌ নেতা মোঃ শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মোঃ মাসুদ রাঢ়ী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), যুবলীগ নেতা জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের‌ সাবেক সভাপতি খাজে আহমেদ মজমুদার (৪৮), ছাত্রলীগ নেতা মাহবুব শেখ (৩২) এর বিরুদ্ধে এজহার নামিয় আসামি করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।