বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ঢাকাস্থ চাঁদপুর সমিতির আহবায়ক সালাউদ্দিন ও সদস্য সচিব নুরুজ্জামান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২০ পিএম
ঢাকাস্থ চাঁদপুর সমিতির আহবায়ক সালাউদ্দিন ও সদস্য সচিব নুরুজ্জামান

সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই হবে ঢাকাস্থ চাঁদপুর সমিতির মূল লক্ষ্য : অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া কে আহবায়ক ও উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরাকে সদস্য সচিব করে “ঢাকাস্থ চাঁদপুর সমিতি”র ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন।

২৯শে সেপ্টেম্বর ২০২৪, ঢাকাস্থ পল্টনে এক অভিজাত হোটেলের অডিটোরিয়ামে ঢাকাস্থ চাঁদপুর জেলার সদস্যদের নিয়ে ৩য় সভায় অনুষ্ঠিত হয়।

সভায় সকলের মতামতের ভিত্তিতে ৪১ সদস্য বিশিষ্ট আহবান কমিট গঠন করা হয়। আগামী দিনে মানবিক চাঁদপুর জেলা গঠনে একযোগে কাজ করবে বলে জানান ঢাকা চাঁদপুর সমিতির নেতৃবৃন্দ।

সকলের ঐক্যমতের ভিত্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশন এর অধ্যক্ষ নদীবাংলা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যবসায়ী রোটারিয়ান অধ্যক্ষ মো: সালাউদ্দিন ভূঁইয়াকে আহবায়ক ও বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষাবিদ উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা কে সদস্য সচিব করে ৪১ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়।

Model Hospital

এসময় অধ্যক্ষ মো: সালাউদ্দিন ভূঁইয়া বলেন, চাঁদপুরের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সর্বদা কাজ করাই হবে চাঁদপুর সমিতির মূল লক্ষ্য। ইলিশের বাড়ি চাঁদপুর নামে সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। সে লক্ষ নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

সমিতি গঠনের মাধ্যমে চাঁদপুরে নানান সামাজিক কার্যক্রমের উদ্যোগ নেওয়া হবে।

সমিতির অন্যান্য সদস্যদের মধ্যে উপদেষ্টা হিসেবে আছেন দুই বারের উপজেলা চেয়ারম্যান জনাব মো :শুক্কুর আলম পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব কেএম আবু তাহের, বিশিষ্ট ক্রীড়াবিদ মাহবুবুর রহমান শাহিন, পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক ডিজি মোস্তফা সারোয়ার কামাল, মাতৃভূমি গ্রুপের ভাইস চেয়ারম্যান, শিক্ষাবিদ এ বি এম হানিফ মিয়া ও কবি আবুল হোসেন বাঙালি।

যুগ্ন আহবায়ক হিসেবে রয়েছেন জেএস গ্রুপের কর্ণধার জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জান্নাত ল্যান্ডমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, নিউজ ২১ টিভির পরিচালক ও শিক্ষাবিদ লায়ন জি.এম ইমাম হোসাইন ইমন, বিশিষ্ট ব্যবসায়ী ও মাতৃভুমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার মো মাইন উদ্দিন মিয়া, বিশিষ্ট সাংবাদিক ও সময়ের আলো”র প্রকাশক গাজী আহমেদ উল্লাহ,আলমগীর হোসেন পলাশ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব,সমাজসেবক মাহবুবুর রহমান ভূঁইয়া, বিশিষ্ট সাংবাদিক এমএইচ রবিন, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী নজরুল ইসলাম, ব্যবসায়ী কবির হোসেন, ব্যবসায়ী আব্দুল হান্নান।

সদস্য হিসেবে আছেন আব্দুল মতিন (দপ্তর), মোহাম্মদ শাহাদাত হোসেন (কোষাধক্ষ্য), রত্না আতিকুর, মুক্তার আরেফিন, মহিউদ্দিন রাফি, সাঈদ হাসান,মো আনোয়ার শাহ, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, এডভোকেট হাসান মিয়াজী, আল কাউসার সিদ্দিক, মোফাজ্জল হোসেন, শহিদুল ইসলাম পাটোয়ারী, ফজলুর রহমান পলাশ, কামরুল হাসান, হাবিবুর রহমান প্রধান, নূরনবী শাওন, আব্দুস সামাদ, আজাদ হোসেন,উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন আগামী দিনে চাঁদপুর জেলাকে মানবিক জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে ঢাকাস্থ চাঁদপুর সমিতি অগ্রণী ভূমিকা পালন করবেন।

শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বহু লোককে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশি এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।

Model Hospital

মামলায় আসামিরা হলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষকলিগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ (৪৮), ছাত্রলীগের কর্মী জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাস্সুম (৪৫), উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন (২১), সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪৫), উপজেলা যুবলীগের সদস্য পুতুল সরকার (৪২), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার (৪৫), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী (৩৫), ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সে্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন (৪০), উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন রিপন (৪২), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার ছৈয়াল (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ ২ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মেম্বার(৩৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন খাঁন (২৮),গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ‌ নেতা মোঃ শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মোঃ মাসুদ রাঢ়ী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), যুবলীগ নেতা জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের‌ সাবেক সভাপতি খাজে আহমেদ মজমুদার (৪৮), ছাত্রলীগ নেতা মাহবুব শেখ (৩২) এর বিরুদ্ধে এজহার নামিয় আসামি করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।