বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-লক্ষ্মীপু'র সীমান্তবর্তী এলাকায়

মাদ্রাসার ছাত্রকে হাত-পা বেঁধে খালে পেলে দিল দুর্বৃত্তরা

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৩:২১ পিএম
মাদ্রাসার ছাত্রকে হাত-পা বেঁধে খালে পেলে দিল দুর্বৃত্তরা
চাঁদপুর-লক্ষ্মীপুরের সীমান্তবর্তী অঞ্চলের ইছাপুর এলাকার মাদ্রাসার ছাত্র ইসমাইল হোসেন(১৫)কে পেছন থেকে আঘাত করে হাত- পা বেঁধে খালে পেলে দেয় দুর্বৃত্তরা। এসময় রাস্তা দিয়ে চলাচল করা তিন যুবকের উপস্থিত বুদ্ধির জোরে মাদ্রাসার ছাত্র ইসমাইল প্রাণে বাঁচালো। খালের পানিতে থাকা হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এই কিশোরকে উদ্ধার করে, বাঁধন খুলে  ক্ষীণ শ্বাস প্রশ্বাস আছে দেখে অটোরিক্সা নিয়ে  ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ফরিদগঞ্জ ও রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা ইছাপুরা এলাকায় ঘটে। উদ্ধার হওয়া ইসমাইল হোসেন রামগঞ্জ উপজেলার ইছাপুরা গ্রামের মিজি বাড়ির কাঠমিস্ত্রি সুমন হোসেনের ছেলে এবং পার্শ্ববর্তী রাইমানিয়া হাফেজিয়া মাদ্রাসা হেফজ বিভাগের ছাত্র।
মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাদীন অবস্থায় ইসমাইল হোসেন জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স দেখে তার পিছু পিছু যায়। হঠাৎ করেই কে বা কারা তার মাথার পিছনে বাড়ি দেয়। পিছনে ফিরে সে  হেলমেট পড়া কয়েকজন লোক দেখতে পায়। এরপর তাকে আরো কয়েকবার আঘাত করার পর সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে সে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় পানিতে রয়েছে বলে সে বুঝতে পারে। এক সময়ে সে চিৎকার দেয়ার চিৎকার চেষ্টা করলে কয়েকজন এসে তাকে উদ্দার করে।
উদ্ধার করা তিন যুবক রিপন, মনিরুল বাশার লিমন ও সবুজ তারা ইছাপুরা তাদেও বন্ধুর বাবার জানায় যাচ্ছিলেন। এমন সময়ে খাল থেকে গোঙার্ণির শব্দ পেয়ে ছুটে গিয়ে এই কিশোরকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে বেঁচে আছে নিশ্চিত হয়ে দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পওে চিকিৎসকরা তাকে অক্সিজেনসহ আনুসাঙ্গিক চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করেন তোলে।
ইসমাইল হোসেনের বোন জামাই মো: ফারহাদ জানান, মাগরিবের পর তার শ্যালক ইসমাইল মাদ্রাসায় যায়নি বলে জানায়। পরে মাদ্রাসা থেকেই ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে বলে জানালে তিনি হাসপাতালে ছুটে আসেন।
ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মুমতাহিনা জানান, কয়েকজন যুবক ইসমাইল হোসেন নামে এক কিশোরকে সন্ধ্যার পর হাসপাতলে নিয়ে আসে। আমরা দ্রুত তাকে অক্সিজেনসহ আনুসাঙ্গিক চিকিৎসাপত্র দেই। পরবর্তীতে অবজারভেশনের জন্য সিটে এডমিট করি। বর্তমানে সে আশংকামুক্ত।

শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বহু লোককে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশি এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।

Model Hospital

মামলায় আসামিরা হলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষকলিগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ (৪৮), ছাত্রলীগের কর্মী জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাস্সুম (৪৫), উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন (২১), সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪৫), উপজেলা যুবলীগের সদস্য পুতুল সরকার (৪২), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার (৪৫), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী (৩৫), ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সে্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন (৪০), উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন রিপন (৪২), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার ছৈয়াল (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ ২ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মেম্বার(৩৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন খাঁন (২৮),গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ‌ নেতা মোঃ শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মোঃ মাসুদ রাঢ়ী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), যুবলীগ নেতা জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের‌ সাবেক সভাপতি খাজে আহমেদ মজমুদার (৪৮), ছাত্রলীগ নেতা মাহবুব শেখ (৩২) এর বিরুদ্ধে এজহার নামিয় আসামি করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।