বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ভাইয়ের দেওয়া আগুণে পুড়লো ভাইয়ের ঘর!

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৮:০০ পিএম
ফরিদগঞ্জে ভাইয়ের দেওয়া আগুণে পুড়লো ভাইয়ের ঘর!

ফরিদগঞ্জে ভাইয়ের দেওয়া আগুনে পুড়ে যাওয়া ঘর।

বিদ্যুত সংযোগ কিংবা চুলার অস্তিত্ব নেই ঘরটিতে। তবুও আগুণে পুড়ে ছাঁই হয়েছে ঘরটি। ভাইয়ে ভাইয়ে বিরোধের জের থেকেই যে এ আগুণের উৎপত্তি। সে বিষয়ে সন্দেহ নেই প্রতিবেশীদেরও। তবে এ আগুণ কি প্রতিশোধের আগুণ। নাকি নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গের চেষ্টা! সে বিষয়ে নিশ্চিত নন তারা। ঘটনার বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে।

৮ অক্টোবর মঙ্গলবার মধ্য রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পুঠিয়া গ্রামের মিজি বাড়ীর মাসুদ মিজির ঘরে। তিনি একজন প্রবাসী। ঘটনার দিন তার স্ত্রী রুনা বেগম বাড়িতে ছিলেন না।

মাসুদের বোন রানু বেগম বলেন, আমার টাকার প্রয়োজন হওয়ায় আমি ঘরসহ জমিটি আমার বড় ভাই মাসুদের কাছে বিক্রি করে দেই। আমার মেঝো ভাই খোরশেদ আলম কাজল হুমকি দিয়ে বলেছিলেন কিভাবে জায়গা খেতে আসে আমি দেখে নিবো।

মঙ্গলবার মধ্য রাতে প্রতিবেশীদের মাধ্যমে ঘরে আগুণ লাগার বিষয়টি জানতে পারি। প্রতিদিন আমার ভাই কাজল তার মটর সাইকেলটি তার ভবনের সিড়ির নিচে রাখলেও মঙ্গলবার রাখেননি। তাছাড়া আগুণের বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা আগুণ নিভাতে উদোম গায়ে ছুঁটে এলেও কাজলের গায়ে সন্ধ্যায় পরিহিত পাঞ্জাবী ছিলো। আমার ধারণা সে ই এই অগ্নিকান্ড ঘটিয়েছে।

Model Hospital

ভুক্তভোগী মাসুদের স্ত্রী রুনা বেগম বলেন, আমার ননদ রানার কাছ থেকে ঘরসহ জমিটি ক্রয় করে আমার স্বামী মাসুদ মিজি। শুরু থেকেই আমাদেরকে এ ঘরে থাকতে দিবেনা বলে হুমকি ধমকি দিয়ে আসছেন আমার ভাসুর খোরশেদ আলম কাজল। প্রবাস জীবনের শুরু থেকে দীর্ঘ সময় আমার স্বামী তার কাছে টাকা পয়সা পাঠিয়েছেন। অথচ আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে উল্টো টাকা আদায় করেছে কাজল।

বিভিন্ন সময়ে সে আমাকে মারধরও করেছে। এমনকি আমাকে মেরে ফেলার হুমকিও প্রদান করেছে। তার সাথে ছাড়া আর কারো সাথে আমাদের বিরোধ নেই। সেই এ ঘটনা ঘটিয়েছে।

কাজলের ছোট ভাই মো. হোসেন বলেন, আমার দীর্ঘ ১৭ বছরের রুজি করে কাজলের কাছে টাকা পাঠিয়েছি। আমার এ ভাই আমার টাকাগুলো খেয়ে ফেলেছে। আমার ঘর সে দখল করে রেখেছে। মিথ্যা মামলা দিয়ে সে আমার কাছে ৩০ লক্ষ টাকা দাবী করেছে। যখন আগুণ লেখেছে সে একাই বাহিরে ছিলো এবং সেই প্রথম চিৎকার দিয়েছে। কেউ কি পাঞ্জাবী পরে ঘুমায়? আমি তাকেই দেখেছি প্রথম। প্রবাসে থেকে আমরা কি অপরাধ করেছি?

এ বিষয়ে জানতে চাইলে কাজলের মেয়ে বলেন, আমি নিজ চোখে দেখেছি আমার ছোট্ট আব্বু (মো. হোসেন) বালতি নিয়ে অন্ধকারে দৌড় দিয়েছেন। আমার ধারণা আমার বাবাকে ফাঁসাতে তিনিই আগুণ দিয়েছেন। বালতি দিয়ে আগুণ জ¦ালায় নাকি নেভায়? এমন প্রশ্নের উত্তরের জবাব সে দেয়নি।

ঘটনার বিষয়ে কাজলের বক্তব্য জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি হননি।

অগ্নিকান্ডের ঘটনায় মাসুদের স্ত্রী রুনা বেগম বাদী হয়ে দেবর খোরশেদ আলম কাজল ও শাশুড়ি সুফিয়া বেগমকে বিবাদী করে বুধবার ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বহু লোককে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশি এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।

Model Hospital

মামলায় আসামিরা হলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষকলিগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ (৪৮), ছাত্রলীগের কর্মী জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাস্সুম (৪৫), উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন (২১), সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪৫), উপজেলা যুবলীগের সদস্য পুতুল সরকার (৪২), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার (৪৫), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী (৩৫), ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সে্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন (৪০), উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন রিপন (৪২), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার ছৈয়াল (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ ২ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মেম্বার(৩৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন খাঁন (২৮),গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ‌ নেতা মোঃ শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মোঃ মাসুদ রাঢ়ী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), যুবলীগ নেতা জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের‌ সাবেক সভাপতি খাজে আহমেদ মজমুদার (৪৮), ছাত্রলীগ নেতা মাহবুব শেখ (৩২) এর বিরুদ্ধে এজহার নামিয় আসামি করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।